প্রেমে পড়তে চাইঃ
আমি আরও একটিবার প্রেমে পড়তে চাই
যে প্রেমে থাকবে না
কোন শারীরিক আকর্ষণ
আরো থাকবে না, না পাওয়ার হতাশা
যে ভালবাসা হবে অমলিন, সীমাহীন।
হ্যা আমি আরও একবার ভালবাসতে চাই
যে ভালবাসায় কামের কোন স্থান হবে না
হবে না দেহের মিলন মেলা;
আর থাকবে ও না শরীরে কোন কামনার খেলা
আর ভালবাসা হবে সীমাহীন, নির্ভেজাল প্রতিদিন।
আমি চাইবো তোর আর আমার মিলন না হোক না হোক দেখা
আমি চাইবো না কখনো আমায় জড়িয়ে থাক সর্বদা
আমি চাইবো শুধু আমাদের মনের মিলন
দেহের সাথে কামের নয়,
আমি আরো চাইবো তুই আমায় আমার মতই বালবাসিস।
আমাদের ভালবাসার বাঁধন হবে চির অম্লান
যে ভালবাসার কভু মৃত্যু হয় না,
আর হয় ও না সমাপ্তি
এভাবেই ভালবেসে যাবো সারাজীবন
দেখবি ভালবেসে কাছে না পেয়ে ও
হয়ে যাবে সকল প্রাপ্তি।
চিরন্তনী বাণী
সৃষ্টি কর্তা কারো চাওয়া
অপূর্ণ রাখেনা,
নিঃশ্বাস যতক্ষণ আছে
ততোক্ষণ সৃষ্টি
কর্তা কে স্বরন করুন,
দেখবেন তিনিই আপনার
সব চাওয়া পাওয়া পূরণ করবেন।
আলহামদুলিল্লাহ
এক্সপেকটেশন ও ভালোবাসা
যত ঝগড়া আর রাগারাগি সব কাছের মানুষের সাথেই হয়,,😐
একটা মানুষ যত বেশি তোমার সাথে মিশবে, দিনের পর দিন ঐ তোমার প্রতি ঐ মানুষটার এক্সপেকটেশন একটু একটু করে বাড়তে থাকবে ...
একটা সময় তুমি যখন তার কাছের মানুষ হয়ে যাবা, মানুষটা তোমার কাছ থেকে নিজের অজান্তেই অনেক বেশি এক্সপেক্ট
করা শুরু করবে !!
খুব সকালে ঘুম ভাঙতেই মানুষটা এক্সপেক্ট করবে, তুমি তার খোঁজ নিবে,, ঐ সময়টায় তোমার সামান্য নীরবতাই তখন তাকে ভয়াবহ রাগিয়ে দিবে,
মানুষটা নিজেও জানবে, সে সামান্য ব্যাপারেই তোমার উপর বেশি
রাগ করে ফেলেছে,,,,সে সব জানবে, কিন্তু মানবে না ... সব দোষ ঐ "এক্সপেকটেশন" এর !!
পুরো পৃথিবীর সবাই ব্যস্ত থাকুক, সমস্যা নেই ... কিন্তু তুমি ব্যস্ত থাকলে তার পৃথিবীটাই উলটে যাবে,,,,,মানুষটা মনেপ্রাণে চাইবে, শত ব্যস্ততার মাঝেও তুমি তাকে সময় দাও,,,,
সেই চাওয়া যখন পূরণ হয় না, তখনই কষ্ট হয়,,,,
ভীষণ কষ্ট !! কারণ ছাড়াই যে মেয়েটা তোমার উপর রাগ দেখায়, তাকে ভুল বুঝো না,,একটু উনিশ-বিশ হলেই যে ছেলেটা তোমার উপর মন খারাপ করে বা ওভার-রিঅ্যাক্ট করে, তাকে দূরে ঠেলে দিও না !!কারো "কাছের মানুষ" হওয়াটা সহজ ব্যাপার
না,,,, চারপাশের হাজার হাজার মানুষের মাঝে কেউ একজন তোমাকেই খুব আপন ভাবে, তার একটুখানি অত্যাচার সহ্য করতে পারবে না তুমি,,,,, অবশ্যই পারবে !! অন্যান্য সব অত্যাচারের ভেতর যন্ত্রণা মেশানো থাকে,,, কাছের মানুষের অত্যাচারের ভেতর ভালোবাসা
মেশানো থাকে,,,,,
এই অত্যাচার সয়ে নিও হাসিমুখে!



0 Comments